ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে নেই তালিকাভুক্ত শিল্পীদের নাম

#

নিশাত শাহরিয়ার

২৪ এপ্রিল, ২০২৬,  10:06 PM

news image

বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে নেই তালিকাভুক্ত শিল্পীদের নাম। বাংলাদেশ বেতারের কার্যক্রম শুরুর পর থেকে বর্তমান সময় পর্যন্ত কোন শিল্পীর নাম নেই বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে। বিভিন্ন সময় বিভিন্ন সেকশনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তালিকাভুক্তদের তালিকা দেয়া থাকে না বেতারের এই ওয়েবসাইটে।

অনুষ্ঠান উপস্থাপনায় তালিকাভুক্ত উপস্থাপক-উপস্থাপিকা, সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, নাট্য শিল্পী, যন্ত্রশিল্পী, সংবাদ পাঠক-পাঠিকা থেকে শুরু করে আলোচক, বিশ্লেষকসহ বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালনরত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সংগঠনের কোন পরিচিতি বা তালিকা নেই বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে। 

বাংলাদেশ বেতারের সাথে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ বেতারের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে যারা বিভিন্ন সেকশনে তালিকাভুক্ত রয়েছেন তাদের নাম, ছবি, গ্রেডেশন, মোবাইল নাম্বারসহ বেতারের ওয়েবসাইটে থাকা উচিত। 

বেতারের ওয়েবসাইটে কর্মকর্তাদের পরিচিতি উল্লেখ থাকে কিন্তু বেতারের সাথে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের নাম পরিচয় ওয়েবসাইটে থাকে না- এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনার জন্য দাবি জানিয়েছেন বেতারে কর্মরত শিল্পী ও কলাকুশলীরা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন