ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ফার্স্ট লুকেই আলোচনায় মার্বেল

#

রকিবুল ইসলাম আফ্রিদি

১৩ জানুয়ারি, ২০২৬,  8:58 PM

news image

স্টাইলিশ নির্মাতা অনিক বিশ্বাসের নতুন চলচ্চিত্র ‘মার্বেল’ এর অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে, আর প্রকাশের পরপরই তা চলচ্চিত্র অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে।

গত বছর মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর অনিক বিশ্বাস আনুষ্ঠানিকভাবে সিনেমাটির টাইটেল ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় গতকাল ৯ জানুয়ারি, শুক্রবার বিকেলে প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক পোস্টার।

পোস্টারেই মিলেছে সিনেমাটির শক্তিশালী ইঙ্গিত। এতে দেখা যায় নায়ক ম্যাক দিদার রক্তমাখা সিক্সপ্যাক শরীর, ব্যান্ডেজ জড়ানো বুক, এক হাতে দেশীয় অস্ত্র এবং অন্য হাতে শিকলে বাঁধা একটি ভয়ংকর কুকুর।

পুরো পোস্টার জুড়ে রয়েছে তীব্রতা, রুক্ষতা ও আক্রমণাত্মক এক ভিজ্যুয়াল ভাষা। এমন ব্যতিক্রমী কনসেপ্ট এর আগে খুব একটা দেখা যায়নি বলে মনে করছেন অনেকেই। পোস্টার দেখেই স্পষ্ট, ‘মার্বেল’ হতে যাচ্ছে অ্যাকশন ও ভায়োলেন্সে ভরপুর এক সিনেমা, যেখানে শক্তিশালী চরিত্র ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনই মূল আকর্ষণ।

নির্মাতা অনিক বিশ্বাস জানিয়েছেন, চলতি মাসের ২০ তারিখ থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। কাস্টিংয়ে আরও কারা থাকছেন, সে বিষয়ে তিনি আপাতত মুখ খুলছেন না; তবে খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণার আশ্বাস দিয়েছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, ‘মার্বেল’ সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য—সবকিছুই লিখেছেন অনিক বিশ্বাস নিজেই।

সিনেমাটি প্রযোজনা করছে সিলভার স্ক্রিন ক্রিয়েশনস। নির্মাতা সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পাবে বহুল আলোচিত এই চলচ্চিত্র।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন