ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

নতুন গানে জুটি বেঁধেছেন আকাশ সেন ও রত্না সাহা

#

রকিবুল ইসলাম আফ্রিদি

১৩ অক্টোবর, ২০২৫,  4:38 PM

news image

নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী রত্না সাহার কণ্ঠে প্রকাশিত হলো মিউজিক ভিডিও ‘তোমার মায়া’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী আকাশ সেন। প্রিয় চট্টপাধ্যায়ের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন নিজেই।

মিউজিক ভিডিওটি (গত ১২ অক্টোবর) আরএসএন টিউন ইউটিউব চ্যানেলে চ্যানেলে প্রকাশ পেয়েছে। রোমান্টিক ধাঁচের এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও মডেল জেবা জান্নাত। মাইকেল বাবুর কোরিওগ্রাফি ও এলাহি হোসেন সোহাগের ক্যামেরায় পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মামুন আফনান রুমি।

গানের ভিডিওটিতে আধুনিক প্রেমের এক আবেগঘন গল্প ফুটিয়ে তোলা হয়েছে। গানটির ভিজ্যুয়াল ও সুর একে অপরের পরিপূরক হয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে বলে আশা প্রকাশ করেন নির্মাতা ও কলাকুশলীরা। 

তোমার মায়া'য় গানটি নিয়ে কণ্ঠশিল্পী রত্না সাহা বলেন, “গানটি আমার জন্য খুবই স্পেশাল। আকাশ দার সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ। আশা করি শ্রোতারা ‘তোমার মায়া’ গানটি শুনে ভালোবাসবেন।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন