ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

গ্ল্যামার নয় যোগ্যদের পক্ষে ন্যান্সির ‘লাল সালাম'

#

ফয়সাল আহমেদ অনন্ত

২২ এপ্রিল, ২০২৬,  2:09 AM

news image

সংরক্ষিত নারী আসনে বিনোদন অঙ্গনের তারকাদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি _ বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গায়িকা, নায়িকা, অভিনেত্রী বা মডেল—এই তারকাদের শো-পিস হিসেবে না রেখে ত্যাগী, যোগ্য এবং রাজনৈতিকভাবে সচেতন নারীদের মূল্যায়ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অভিনয় জগতের তুলনায় সংগীতাঙ্গনের তারকাদের উপস্থিতি বেশি ছিল। তবে শেষ পর্যন্ত কেউই দলের টিকিট পাননি।

একইভাবে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সংগীতশিল্পী দিলরুবা খান (জয়পুরহাট), বেবী নাজনীন (নীলফামারী), কনকচাঁপা (সিরাজগঞ্জ), রিজিয়া পারভীন (কিশোরগঞ্জ), দিঠি আনোয়ার (সিলেট বা কুমিল্লা), নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী (ময়মনসিংহ) এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমক (কুষ্টিয়া)। আলোচনায় ছিলেন অভিনেত্রী রিনা খান ও মডেল মেঘনা আলমও।

তবে সোমবার প্রকাশিত বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় তাদের কারও নাম স্থান পায়নি।

ন্যান্সির এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। পাপিয়া ফারজানা নামে একজন লিখেছেন, “এজন্যই আপনাকে এত পছন্দ করি।” অন্যদিকে রহিম আব্দুর প্রশ্ন তোলেন, “সব গায়িকা, নায়িকা, মডেল, শিল্পী কি শো-পিস?” জবাবে ন্যান্সি বলেন, “নিশ্চয়ই না, তবে দীর্ঘদিন রাজনীতির পথ পাড়ি না দিলে কেউ রাজনীতিবিদ হয়ে ওঠেন না।”

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। প্রায় ১,৩০০ জন প্রার্থী এ জন্য ফরম সংগ্রহ করেন। সেই ভিড়ের মাঝেই যেন এই সিদ্ধান্ত এক নতুন বার্তা দেয়—আলো নয়, এবার গুরুত্ব পাক যোগ্যতার দীপ্তি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন