ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

কালাইয়ের বর্মনপাড়ায় যুব অধিকার পরিষদের ফুটবল উপহার

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

২৩ ডিসেম্বর, ২০২৫,  1:55 AM

news image

শিশু-কিশোরদের হাতে মোবাইল নয়, মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে কালাই উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে পুনট ইউনিয়নের বর্মনপাড়া গ্রামের শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। খেলাধুলার আনন্দের মাধ্যমে তাদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আনতাজ আলী, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন এবং দপ্তর সম্পাদক মো. সুমন মন্ডল। নেতৃবৃন্দ শিশু-কিশোরদের হাতে ফুটবল তুলে দিয়ে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্ম প্রযুক্তির সঙ্গে অতিমাত্রায় যুক্ত হয়ে পড়ছে, যার ফলে মাঠের খেলাধুলা থেকে তারা দূরে সরে যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্যে ও মননে। নিয়মিত খেলাধুলা শিশুদের শারীরিক শক্তি বাড়ানোর পাশাপাশি মনোবল ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে।

তারা আরও বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, সহযোগিতা ও দলগত চেতনা তৈরি করে, যা ভবিষ্যতে একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজমুখী সংগঠন হিসেবে যুব অধিকার পরিষদ আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।