ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঈদ ছাড়াই সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'ডাইরেক্ট অ্যাটাক

#

রকিবুল ইসলাম আফ্রিদি

১৫ অক্টোবর, ২০২৫,  10:26 PM

news image

অবশেষে আগামীকাল (শুক্রবার) দেশব্যাপী ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’।

সাদেক সিদ্দিকী'র পরিচালনায় এতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি, আমিন খান, শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী, সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি।”

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানান, “এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন, ১৭ অক্টোবর দেশব্যাপী ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাচ্ছে। ঈদ পরবর্তী সময়ে সর্বাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।”

আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজনা ও পরিবেশনায় ‘ডাইরেক্ট অ্যাটাক’ যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার মধ্যে রয়েছে- লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি, উত্তরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), বর্ষা সিনেমা (জয়দেবপুর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), রাজতীলক (রাজশাহী), সোনিয়া (বগুড়া), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), রাজ সিনেমা (কুলিয়ারচর), অভিরুচি (বরিশাল), মডার্ন (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), তামান্না (সৈয়দপুর), মমতা (মাধবদী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), মাধবী (মধুপুর)।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন