ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ের অভিযোগ নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে আটক জামাই

অনিক বিশ্বাস'র বিজ্ঞাপনে ফজলুর রহমান বাবু

#

রকিবুল ইসলাম আফ্রিদি

০১ অক্টোবর, ২০২৫,  7:17 PM

news image

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। এরই মধ্যে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তার অভিনীত সিনেমা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। তার নাটক-সিনেমা মানেই ভিন্ন রকম চরিত্রে তাকে দেখতে পাওয়া। নিয়মিত নাটক, সিনেমা এবং ওটিটিতে অভিনয় করছেন তিনি। পাশাপাশি কাজ করছেন বিজ্ঞাপনে।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই অভিনেতা কাজ করেছেন ইজিকো টিভি নামের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে। এটি নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় এবং স্টাইলিশ  নির্মাতা অনিক বিশ্বাস।

নতুন বিজ্ঞাপনটি নিয়ে এই নির্মাতা বলেন, ‘বাবু ভাই গুণী একজন অভিনেতা। সব মাধ্যমে তার আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে। তা ছাড়া গল্পের প্রয়োজনেই আমার নতুন এই বিজ্ঞাপনটিতে তাকে নেওয়া। সব মিলিয়ে সবাই ভালো একটি বিজ্ঞাপন পেতে যাচ্ছে।’

ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি গল্পনির্ভর কাজে মন দিয়েছি। কয়েক বছর ধরে কাজ নিয়ে অনেক বেশি সচেতন। গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে নতুন এই বিজ্ঞাপনটির নির্মাণের আগ্রহ জানান অনিক। তার পরিকল্পনা যখন আমাকে বলে তখনই বুঝতে পেরেছি ছেলেটি মেধাবী এবং চিন্তাচেতনাও ভালো। যে কারণে কাজটি করা।’

বাবা ছেলের গল্প নিয়ে বিজ্ঞাপনটিতে আরও রয়েছেন শিবলী নোমান ও রাফা নাঈম। সম্প্রতি এর চিত্রায়ণ শেষ হয়েছে। খুব শিগগিরই বিজ্ঞাপনটি টেলিভিশন এবং জিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।