ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

‎হাজী জমিরউদ্দিন খান সড়কের বেহাল দশা

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১৩ মে, ২০২৬,  3:25 AM

news image

‎গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের উত্তর খাইলকুর এলাকায় হাজী জমিরউদ্দিন খান সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকে, ফলে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসী ও পথচারীদের।

‎স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় গর্তগুলো দেখা যায় না, যার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও বৃদ্ধদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে।

‎এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। যানবাহন চলাচলের সময় কাদা ও নোংরা পানিতে আশপাশের দোকানপাট ও বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‎স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তার সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন