ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‎মৌলভীবাজার-১ আসনে গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময়

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৩ জানুয়ারি, ২০২৬,  5:42 PM

news image

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে গণফ্রন্ট মনোনীত মাছ মার্কার সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলাম স্হানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

(২৩ জানুয়ারি) ‎ শুক্রবার বড়লেখা পৌরশহর এলাকার নিজ বাসভবনে স্হানীয় গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় সভায় শরিফুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গণফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি বলেন, জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।

‎‎তিনি আরও বলেন, মৌলভীবাজার-১ আসনের বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন।

‎এছাড়া জুড়ী উপজেলার রত্না চা বাগান ও ফুলতলা সীমান্তবর্তী এলাকা এবং বড়লেখার বোবারতল সহ বিভিন্ন স্থানে রাস্তা সহ মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সাংবাদিকদের সম্মানজনক ভাতার আওতায় আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

‎‎সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শরিফুল ইসলাম বলেন, গণফ্রন্ট সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজনীতি করে। তিনি নির্বাচন কমিশনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

‎মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রার্থী শরিফুল ইসলাম আগামীর আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন