সুমন মন্ডল (জয়পুরহাট)
১১ অক্টোবর, ২০২৬, 9:09 PM
জয়পুরহাটের কালাইয়ে চক নয়াপাড়ায় সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচারণা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নে প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদুল হক। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা ৫টায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চক নয়াপাড়ায় স্থানীয়দের কাছে নির্বাচনী লিফলেট পৌঁছে দেন তিনি।
কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন প্রার্থী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী কার্যক্রমে অংশ নেন।
সেখানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ কবির, রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ মামুনুর রশিদ চৌধুরী এবং বগুড়ার আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা রেজ্জাকুল ইসলাম।
এছাড়া কালাই উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ কার্যক্রমে যুক্ত হন। তাঁদের উপস্থিতিতে চক নয়াপাড়ায় নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালিত হয়।