ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী

​হবিগঞ্জে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

#

অপু আহমেদ রওশন (হবিগঞ্জ প্রতিনিধি)

১৮ মে, ২০২৬,  12:41 AM

news image

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাত ১০:০৫ ঘটিকায় জেলার বানিয়াচং থানাধীন কাগাপাশা বাজার এলাকার কাগাপাশা ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম কাগাপাশা বাজার সংলগ্ন ব্রিজের পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫ হাজার টাকা।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বানিয়াচং উপজেলার ওমরপুর গ্রামের মৃত মখাল মিয়ার ছেলে আবছার উদ্দিন (৩২)  এককই এলাকার ইউনুস মিয়ার ছেলে  সাহাব উদ্দিন ওরফে সাবু (২৬) ​ডিবি সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত ছিল। এই ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।