ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

৯ম পে স্কেল ও ৭ দফা দাবিতে পোরশায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচি পালন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৩ ফেব্রুয়ারি, ২০২৬,  4:47 PM

news image

দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়া বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেলের দাবিতে আন্দোলেনে নেমেছেন সরকারি কর্মচারীরা। সোমবার সকাল ১০টায়্য পোরশা উপজেলা পরিষদ চত্বরে ৯টা থেকে ১১ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে।

ক্রমবর্ধমান মূল্যস্ফীত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো প্রণয়নের দাবিতে পোরশায়  তিন দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ · কর্মসূচির প্রথম দিন পালন করা হয়েছে। 

বাংলাদেশৰ সরকারি কর্মচারীদের  দাবি আদায় ঐক্য পরিষদ , নওগাঁ জেলার পোরশা উপজেলার   উদ্যোগে সরকার কর্তক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী পোরশা  উপজেলা পরিষদের সামনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভে অংশ নেন। এ সময় উপজেলা পরিষদে সেবা নিতে আসা বিভিন্ন বিভাগের সেবাপ্রার্থীদের সেবা কার্যক্রম ব্যাহত হয়।

উপজেলা পরিষদে সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় অজ্ঞাতনামা লোক জন জানান, "সকাল ১০টার দিকে এসেছি  এখন প্রায় ১১টা বাজে, কিন্তু কর্মচারীদের অবস্থান কর্মসূচির কারণে কোনো কাজই করতে পারছি না।”

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, সর্বশেষ ৮ম জাতীয় পে-স্কেল কার্যকর হয় ২০১৫ সালে। এরপর প্রায় এক দশকে দ্রব্যমূল্য, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পেলেও বেতন কাঠামোয় কোনো কার্যকর সমন্বয় হয়নি। এতে সরকারি কর্মচারীদের প্রকৃত আয় কমে গিয়ে তারা চরম আর্থিক চাপে পড়েছেন”

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা  বলেন, দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ৭ দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা।

সভায় সভাপতিত্ব করেন ইউ এন ও অফিসের  প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন , এসময় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিস সহকারী, প্রাণি সম্পদ দপ্তরের অফিস সহকারী গোপাল চন্দ্র দাস,  উপজেলা খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী মোঃ মেছের আলী,  ভুমি অফিসের কর্মচারী সহ  উপজেলার স্ব -স্ব বিভাগের কর্মচারীবৃন্দ অংশ গ্রহন করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন