ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

৬০ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করলো মনসুর ইসলামীক সোসাইটি

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৯ অক্টোবর, ২০২৫,  11:34 AM

news image

মৌলভীবাজারের কুলাউড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৬০ শিশু-কিশোরকে পুরস্কৃত করেছে কাদিপুর ইউনিয়নের মনসুর ইসলামীক সোসাইটি।

শুক্রবার (১৭ই অক্টোবর) বিকেলে মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দু'জনকে বাইসাইকেল, তিনজনকে টেবিল ফ্যান ও বাকিদের বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়।

সোসাইটির পরিচালক সোহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ভালো মানুষ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

ওয়ারিয়র্স অফ জুলাই মৌলভীবাজার জেলা সদস্য সচিব জাহিদ আল ফেরদৌসের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, কাদিপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. মোক্তার, জামায়াতের ইউনিয়ন সভাপতি আব্দুল করিম, হোসেনপুর জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন, খতিব মাওলানা তরিকুল ইসলাম খান, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি মো.সাইফুর রহমান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, ১লা সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা ৪০ দিন নামাজ আদায়ের এ কর্মসূচি নেওয়া হয়। শিশু-কিশোরদের মসজিদমুখী ও নামাজে আগ্রহী করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন