ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

২৬ মে থেকে আজিমনগর স্টেশনে থামবে চিলাহাটি এক্সপ্রেস, উল্লসিত লালপুরবাসী

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২৬ মে, ২০২৬,  12:25 AM

news image

নাটোরের লালপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে।  মঙ্গলবার (২৬ মে) থেকে উপজেলার আজিমনগর রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি করবে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস। এ খবরে পুরো উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও আনন্দের আমেজ।

জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ২৬ মে ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে যাত্রী হয়ে আজিমনগর রেলস্টেশনে পৌঁছাবেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানাবেন।

লালপুরবাসীর কাছে এটি শুধু একটি ট্রেনের স্টপেজ নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক গর্বের অর্জন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল লালপুরবাসীর জন্য চালু করেছিলেন লালমনি এক্সপ্রেসের যাত্রাবিরতি। এবার তারই কন্যা প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এনে দিলেন চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র উচ্চারিত হচ্ছে একটি আবেগঘন বাক্য—“বাবা দিয়েছিলেন লালমনি এক্সপ্রেস, মেয়ে দিচ্ছেন চিলাহাটি এক্সপ্রেস।”

স্থানীয়দের মতে, আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হলে লালপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের যাতায়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে আশা করছেন তারা।

ইতোমধ্যে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি উপলক্ষে নতুন সাজে সজ্জিত করা হয়েছে আজিমনগর রেলস্টেশন। স্টেশনজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও প্রস্তুতির কাজ। পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আবহ।

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে আজিমনগর স্টেশন পরিদর্শন করেন মোঃ বরকতউল্লাহ, মোঃ আবির হোসেন, মোঃ হারুনার রশিদ (পাপ্পু), মোঃ নজরুল ইসলাম মোল্লা এবং মোঃ আব্দুল আজিজ রনজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়রা বলছেন, এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং লালপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণের এক ঐতিহাসিক মুহূর্ত। এখন পুরো উপজেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য, যখন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিলাহাটি এক্সপ্রেস থামবে তাদের প্রাণের আজিমনগর রেলস্টেশনে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন