ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১১ ডিসেম্বর, ২০২৫,  2:24 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ সিন্দুরখান সড়কের জোড়পুল এলাকায় গাছের ডালে বুধবার (১০ই ডিসেম্বর) দুপুরে একটি অজগর সাপ দেখতে পেয়ে উৎসুক জনতা আতঙ্কিত হয়ে পড়ে এবং সাপটিকে মেরে ফেলার জন্য চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদ্বীপ দেব দীপ এবং রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তারা। সাপটি ওজনে ২৩ কেজি ও দৈর্ঘ্যে ১৩ ফুট লম্বা বলেন জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা।

এরপর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, সাপটি এর আগেও এলাকার অনেক মানুষের বাড়ির হাঁস–মুরগি ও ছোট ছাগল খেয়ে ফেলেছিল। তাই সাপটিকে দ্রুত উদ্ধার করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সাপটি উদ্ধার হওয়ায় এখন থেকে নিরাপদে ঘুমাতে পারবেন বলে জানান তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন