ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগনের কর্মবিরতি

#

আশরাফুল আলম

০৪ ডিসেম্বর, ২০২৫,  11:24 PM

news image

৪/১২/২০২৫ইং কমপ্লিট শাট ডাউন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে সারাদেশের সকল সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, জাতীয় সংসদ সচিবলায় মেডিকেল সেন্টার, সচিবলয় ক্লিনিক, প্রধান উপদেষ্টার কার্যালয় মেডিকেল সেন্টার, বঙ্গভবন মেডিকেল সেন্টার, স্বাস্হ্য শিক্ষা প্রতিষ্ঠানসহ বিশেষায়িত ইনস্টিটিউটসমূহে কর্তব্যরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ দীর্ঘদিন যাবত চরম বৈষম্যের শিকার হয়েও মানব সেবা চালিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যে অন্যান্য কোর্স ধারীরা ১১তম গ্রেড হতে ১০ম তম গ্রেডে উন্নীত হয়েছেন। অতীব পরিতাপের বিষয় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফারমা সিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়িত হয়নি। 

গনমাধ্যম কর্মীদের তারা বলেন, বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের১০ম গ্রেড এর ফাইলটি জনপ্রশাসন মন্ত্রনালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট ও মন্ত্রণালালয়ে বারংবার উপস্থাপিত হয়ে আসছে।

কিন্তু দুঃখের বিষয় জনপ্রশাসন বৃদ্ধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় সময় ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে। এমতাবস্থায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড দ্রুত বাস্তবায়নের লক্ষে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন