ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

আইটি কোম্পানীর আড়ালে নাগরিকদের তথ্য বিক্রির অভিযোগে আটক যুবক

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৬,  2:03 PM

news image

আইটি কোম্পানির আড়ালে নাগরিকদের এনআইডি তথ্য, লাইভ লোকেশন, কললিস্ট ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ধানমণ্ডি-২ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম ফজলে রাব্বি খান (২৭)। তিনি কদমতলী থানাধীন মেরাজনগর বি ব্লকের বাসিন্দা মোক্তার আহমেদ এর ছেলে। অনলাইনে 'Tech Defenders Hub' নামে একটি আইটি কোম্পানি পরিচালনা করতেন বলে জানা যায়। 

এসআরবি জানায়, টেক ডিফেন্ডারস হাব নামের আইটি কোম্পানি থেকে সাইবার সিকিউরিটি নিয়ে কোর্স বিক্রি করলেও মূলত তার আড়ালে ফজলে রাব্বি নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনাবেচার চক্রের সাথে জড়িত। বিভিন্ন নারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার ভয় দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসআরবি-২ এর কমান্ড অফিসার (সিও) নয়মুল হাসান বলেন, সম্প্রতি অনলাইনে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় অপরাধীদের ধরতে এসআরবি সক্রিয় রয়েছে। ইতোমধ্যে আমরা ৫ জনকে আটক করেছি। আজকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাব্বি নামের একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই চক্রের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, তাদেরকেও আইনের আওতায় আনার লক্ষ্যে আমরা কাজ করছি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন