ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ঘাটাইলের কাজলা গ্রামে মাদকসেবীসহ ব্যবসায়ীর কারাদণ্ড জাতীয় শিক্ষা সপ্তাহে স্কুল ক্যাটাগরিতে শিক্ষকদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অভয়নগরে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা জাদুঘরের গেটে ভুমিদস্যুদের প্রতিবন্ধকতা গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পীরগঞ্জ পৌরসভায় ময়লার স্তূপে চরম জনদুর্ভোগ ভোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল রাজধানীর দক্ষিণখানে রাস্তা নিয়ে এলাকাবাসীর অবর্ণনীয় ভোগান্তি হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত বটিয়াঘাটায় ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ

হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

#

নিশাত শাহরিয়ার

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  6:28 PM

news image

১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনী প্রচারণায় যেসব প্রার্থী বা ব্যক্তি আলোচনায় ছিলেন তারা কে কোথায় ভোট দিবেন তা নিয়ে এক ধরনের কৌতুহল আছে অনেকের মধ্যেই।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল গুলশান-২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন। তার দপ্তর থেকে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও ভোট দিবেন গুলশান-২ নম্বরের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তিনি এবার ঢাকা-১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।

এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ভোট দিবেন ঢাকার মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্র থেকে।

জামায়াতের জোটসঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হক মোহাম্মদপুরে সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজের ২য় ও ৩য় তলায় স্থাপিত ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।