ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে চট্টগ্রামে মহাসড়ক ‘ব্লকেড’

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

১৭ জানুয়ারি, ২০২৬,  6:27 PM

news image

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, চন্দনাইশ থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর্মসূচি সমাপ্ত করার চেষ্টা করেন। পরে ইউএনও মো. রাজিব হোসেন দীর্ঘক্ষণ ব্লকেড কর্মসূচির ফলে সড়কে দীর্ঘ যানজট ও যাত্রীদের ভোগান্তির কথা জানালে আন্দোলনকারীরা কর্মসূচি সমাপ্ত করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান আলী কালবেলাকে বলেন, হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন বলেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় পুলিশ তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে এ হামলা চালায়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন