ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে চাটখিলে বিক্ষোভ মিছিল

#

আসাদুল্লাহ গালিব রুবেল

২১ ডিসেম্বর, ২০২৫,  1:35 PM

news image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে নোয়াখালীর চাটখিল পৌর শহরে শুক্রবার বিকেলে সর্বদলীয় ছাত্রসমাজের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চাটখিল পৌর বাজারের প্রধান সড়কের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা উত্তর শাখা ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফুর রহমান, এনসিপির চাটখিল উপজেলা আহ্বায়ক গোলাপ হোসেন ফরহাদ, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শান্ত ও শামীম মির্জা, ইসলামি ছাত্রশিবিরের চাটখিল পৌর সভাপতি ইয়াসিন আরাফাত, এনসিপি নেতা রফিকুল ইসলাম রনি প্রমুখ।

বক্তরা শহীদ শরীফ ওসমানের ঘাতক ফয়সাল করিম মাসুদসহ খুনের সাথে সম্পৃক্ত সকল অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে প্রশাসনের ভেতরে কিংবা বাহিরে কোনো সন্ত্রাস, কোনো নৈরাজ্য মেনে নেওয়া হবে না।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাহিরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে থাকার কারণে রাষ্ট্রের শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না। অনতিবিলম্বে পতিত আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বক্তরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহŸান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশি-বিদেশি কোনো চাপে কিংবা কোনো অবস্থাতেই ওসমান হাদির হত্যার বিচার নিয়ে টালবাহানা সহ্য করা হবে না।  

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন