ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হাজিরহাট থানার অভিযানে ইয়াবা, গাঁজা ও জাল টাকাসহ গ্রেফতার ২

#

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৫,  1:47 PM

news image

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও জাল বাংলাদেশি টাকাসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে হাজিরহাট থানা পুলিশ।

পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং  উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) এর তত্ত্বাবধানে ২০/১০/২০২৫ খ্রি: সোমবার হাজীরহাট থানা পুলিশের মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় উত্তম মাস্টার পাড়াস্থ নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত আসামি মোঃ মশিয়ার রহমান (৩৬) কে গ্রেফতার করে। তার হেফাজত থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক ১০,৮০০ টাকা), ২০ গ্রাম গাঁজা (মূল্য ২,৫০০ টাকা) এবং ৭,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

একই রাতে পৃথক আরেক অভিযানে উত্তম বসুনিয়া পাড়া থেকে এনজিআর-০২/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মোজাহারুল আলী কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার অভিযান পরিচালনা করেন হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল সালাম মিয়া ও এসআই (নিঃ) ফারহান কাজীসহ সঙ্গীয় ফোর্স।

মাদক ও জাল টাকার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং The Special Powers Act, 1974 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিকেও আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন