ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হাকালুকি হাওরের ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়নে ৪৭ বাথান মালিকদের সাথে মতবিনিময়

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

৩০ জানুয়ারি, ২০২৬,  2:30 AM

news image

মৌলভীবাজারের বড়লেখায় হাকালুকি হাওর অঞ্চলের অংশগ্রহণমূলক ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন বিষয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং সিএনআরএস-এর নবপল্লব প্রকল্পের আয়োজনে বাথান মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

(২৯ জানুয়ারি) বৃহস্পতিবার সুজানগর ইউনিয়নের দশঘরি এলাকায় স্থানীয় ইউপি সদস্য আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আবজাল, উপজেলা প্রাণিসম্পদের ডা. রেদোয়ানুল হক। 

সভায় সিএনআরএস নবপল্লব প্রকল্পের ফিল্ড ম্যানেজার শাহাদাত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামল কান্তি বৈদ্য ও সমাজসেবক মো. শায়েস্তা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা হাওরের কান্দা দখল রোধ এবং বিজ্ঞানসম্মত ভূমি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন