ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

স্বাধীনতার পর বাটা'র প্রথম বাংলাদেশি নারী এমডি ফারিয়া ইয়াসমিন

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৫,  2:37 AM

news image

বহুজাতিক কোম্পানি বাটা শু বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফারিয়া ইয়াসমিন।

বাংলাদেশে বহুজাতিক এ কোম্পানির ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী শীর্ষ পদে দায়িত্ব পেলেন। শুধু তা-ই নয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বাংলাদেশি হিসেবে কোম্পানিটির এমডির দায়িত্ব নিতে যাচ্ছেন ফারিয়া ইয়াসমিন।

সম্প্রতি বাটা শু কোম্পানি বাংলাদেশের শীর্ষ পদে এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী মাসে এমডির দায়িত্ব নেবেন ফারিয়া ইয়াসমিন। তিনি বাটা শু কোম্পানি বাংলাদেশের বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেবব্রত মুখার্জি আগামী ২০ নভেম্বর বাটা শু বাংলাদেশের এমডির দায়িত্ব ছেড়ে ভারতের একটি বহুজাতিক কোম্পানির এমডি হিসেবে যোগ দেবেন। আর বাটাতে তাঁর স্থলাভিষিক্ত হবেন ফারিয়া ইয়াসমিন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন