ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সুনামগঞ্জে ডুবাইল জলমহাল দখলের চেষ্টা ও হত্যার হুমকি, ইজারাদারের সংবাদ সম্মেলন

#

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)

২৫ জুলাই, ২০২৬,  3:55 AM

news image

সুনামগঞ্জের ধর্মপাশায় ডুবাইল জলমহাল  জবর দখলের চেষ্টা, মাছ লুট, নৌকা ভাংচুর, ইজারাদার ও পাহারাদারকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ। 

মঙ্গলবার দুপুরে ধর্মপাশা উপজেলার জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর আয়োজনে সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য মালেক সিকদার। এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য জহিরুল হক হীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা। 

তিনি সম্মেলনে অভিযোগ করেন, ২০২৫ সালের ১ই জুলাই দেশের পট পরিবতর্নের ফলে ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম (বিএসসি), সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব, মাহবুব আলম হাদিস, আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলন চৌধুরী, বিএনপি নেতা আবুল কাশেম মেম্বার, আশিক খান, কামরুল হাসান চৌধুরী, হুমায়ন, পলাশ মিয়া, কালাম মিয়া, রয়েল মিয়া, হিরন খান, বাপ্পু মিয়া, রবিন মিয়া, আলম মিয়া, কামাল, ছদ্দু মিয়া, মাহাবুব, ধন মিয়া, মিলন মিয়া, সোহান মিয়াসহ বেশ কয়েকজন মিলে মো: নুরুল ইসলাম বিএসসি ও সালাউদ্দিন মাহতাবের নেতৃত্বে দুটি নৌযান নিয়ে জলমহালে প্রবেশ করে জলমহালের নৌকা ভাংচুর, মাছ লুটসহ পাহারাদার ও ইজারাদারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এ ঘটনায় জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতির সাবেক সভাপতি ও বর্তমান নির্বাচিত বৈধ সদস্য অভিযোগকারী মালেক সিকদার ঐসব নেতাকর্মীদের হুমকির ভয়ে গ্রাম ছেড়ে সুনামগঞ্জ জেলা শহরে দীর্ঘদিন যাবৎ অবস্থান করেন। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

তারা রামদা, ছুরি, লোহার রড ও বিভিন্ন প্রকার কারেন্ট জালসহ ৩টি ইঞ্জিন চালিত নৌকাযোগে জলমহালে অনধিকার প্রবেশ করে। আমাদের জলমহালের পাহারাদার ও সাক্ষীগণ একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে অভিযুক্তরা গালমন্দ শুরু করে।

সংবাদ সস্মেলনে জানানো হয়, পাহারাদার মোজাফফর হক প্রতিবাদ করলে ২০/২৫ জন লোক লাঠি দিয়ে পাহারাদারকে এলোপাতাড়ি মারপিট করে এবং নৌকা থেকে পানিতে ফেলে দেওয়ার পর পাহারাদারদের চিৎকার শুনে অভিযোগকারী ইজারাদার মালেক সিকদার ঘটনাস্থলে গিয়ে দেখেন অজিলমহালে হামলাকারীরা বিভিন্ন জাতের মাছ লুট করে নিয়ে যাচ্ছেন। লুটকৃত মাছ ও নৌকার আনুমানিক মূল্য দুই  লক্ষ টাকা হবে বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য মালেক সিকদার গত ১৯ জুলাই বাদী হয়ে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। এদিকে গত ৮ জুন সমিতির নামে লীজকৃত ডুবাইল বিলের বাৎসরিক ৬২ লক্ষ টাকা খাজনা পরিশোধের রশিদ নেওয়ার জন্য তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের ডেপুটি কালেক্টর অফিসে গিয়ে জলমহালের খাজনা পরিশোধ করে বাড়ীতে যাওয়ার জন্য আব্দুজ জহুর সেতুর ব্রীজের কাছে গেলে হামলাকারীদের মধ্যে থেকে কামরুল হাসান চৌধুরী, আশিক খান, পলাশ, মিলন গংদের সাথে থাকা ১০০ শত টাকার ৩টি নন জুডিসিয়াল খালি স্ট্যাম্প বের করে প্রাণে হত্যার হুমকি দিয়ে ৩টি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেন এবং আগামীতে বেশী বাড়াবাড়ি করলে প্রাননাশের হুমকি ও দেয়া হয় বলে তিনি সংবাদ সম্মেলনে বলেন। তিনি ঐ চক্রের হাত থেকে জোরপূর্বক স্টাম্পে মালেক সিকদারের স্বাক্ষর নেয়া স্টাপম্পগুলো উদ্ধারের জন্য প্রশাসনের নিকট দাব জানান। 

উল্লেখ্য গত ২৭/১২/২০২৪ ইং তারিখে দিবাগত রাত অনুমান ১১ ঘটিকার সময় ঐ ব্যক্তিরা জলমহালে প্রবেশ করে জোরপূর্বক প্রায় দুই লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান। এ ঘটনায় মালেক সিকদার বাদি হয়ে ২০২৫ সালের ৩ জানুয়ারী অপরাধীদের আসামী করে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং ০৩। 

এমতাবস্থায় জলমহালের আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি রাজস্ব আদায় নিশ্চিতকরণের নিমিত্তে প্রয়োজনীয় নির্দেশ প্রদানের জন্য বিভাগীয় কমিশনারের কাছে আবেদন জানান তারা। এভাবে চলতে থাকলে সরকার রাজস্ব হারাবে এবং প্রকৃত মৎস্যজীবীরা তাদের পেশা থেকে বঞ্চিত হবে যা বিষয়টি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জলমহাল সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তারা সরকার ও  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মৎস্য ব্যবসায়ীরা। 

এ ব্যাপারে অভিযুক্ত ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম (বিএসসি) এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, এই চক্রটি দলের এবং তাদের ভার্বমূর্তি নষ্ট করতেই এমন সংবাদ সম্মেলন করেছেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন