ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম

সিংড়ায় মিঠুন হত্যার প্রধান আসামি নিক্সন গ্রেপ্তার

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২৩ অক্টোবর, ২০২৫,  11:23 PM

news image

নাটোরের সিংড়া উপজেলার পেট্রোবাংলা এলাকায় মিঠুন হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল ইসলাম নিক্সন (২৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গত সোমবার (২০ অক্টোবর) দুপুরে আনোয়ারা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে পারিবারিক বিরোধের জেরে মিঠুন নামে এক চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত মিঠুন আসামি নিক্সনের শ্যালক।

অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪, সাভার ক্যাম্পের সহযোগিতায় ঢাকার আশুলিয়ার খেজুরবাগ এলাকা থেকে নিক্সনকে গ্রেপ্তার করে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিক্সন হত্যার কথা স্বীকার করেছে। পারিবারিক কলহ ও টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

গ্রেপ্তারকৃত আসামিকে আশুলিয়া থানার মাধ্যমে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-৫ জনগণকে মাদক, অস্ত্র ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।