ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সিংড়ায় নাগরিক পরিবীক্ষণ তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

৩০ অক্টোবর, ২০২৫,  1:44 AM

news image

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সেবা খাতে নাগরিক পরিবীক্ষণ সেবা খাতে প্রাপ্ত তথ্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে পারসাঐল কমিউনিটি ক্লিনিকের নাগরিক পরিবীক্ষণ সংক্রান্ত তথ্য উপস্থাপন করে এই মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক ফোরাম।

এই কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হিসেবে ছিল খান ফাউন্ডেশন, বাস্তবায়ন সহযোগিতায় আলো, নাটোর, আর্থিক সহযোগিতায় এসডিসি (SDC) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, এবং কারিগরি সহযোগিতায় নাগরিকতা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. কামাল উদ্দিন ভূঁইয়া, ইউএইচ অ্যান্ড এফপিও ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন, নাটোর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, এবং কলম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হারুন আলী সভার সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় নাগরিক ফোরামের সদস্যরা স্থানীয় সেবা খাতের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেন এবং নাগরিক সেবা আরও উন্নয়নে প্রস্তাবনা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভাটি পরিচালনা করেন নাগরিক ফোরামের সদস্য মো. জুলহাস কাইয়ুম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নাগরিক ফোরামের সদস্য এস. এম. লিটন আলী।

নাগরিক অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সেবা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এমন উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন