ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

সাহসিকতার ও বীরত্বের স্বীকৃতি পেলেন গোপালপুরের কৃতি সন্তান ছিদ্দিকুর রহমান

#

রাহাত শরীফ (গোপালপুর)

০৬ জুলাই, ২০২৬,  4:08 AM

news image

রাজধানীর সায়েদাবাদ রেললাইন এলাকায় ২ মার্চ ২০২৬ তারিখে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিদের হামলায় গুলিবিদ্ধ হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পরিদর্শক জনাব ছিদ্দিকুর রহমান।

পরবর্তীতে ২৬ জুন ২০২৬ তারিখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এঁর হাত থেকে সাহসিকতা ও  বীরত্বের সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন তিনি।

ছিদ্দিকুর রহমান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মির্জাপুর নয়া পাড়ার কৃতি সন্তান। বর্তমানে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) কার্যালয় খিলগাঁও সার্কেলে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর এই অর্জনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি গর্বের অনুভূতি বিরাজ করছে। অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয়রা তাঁর পেশাগত দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা, সাহসিকতা ও দেশসেবার প্রতি আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন