ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম

সাভারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে শিক্ষার্থীরা

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২৭ অক্টোবর, ২০২৫,  9:50 PM

news image

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সিটি ইউনিভার্সিটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সোমবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, পুরো ক্যাম্পাসজুড়ে থমথমে নীরবতা, বন্ধ রয়েছে মিরপুর–বিরুলিয়া সড়কের যান চলাচল। এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত টানা সংঘর্ষ চলে। এতে দুই বিশ্ববিদ্যালয়ের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যায় সাভারের খাগান এলাকায় ব্যাচেলর প্যারাডাইস নামে একটি মেসের সামনে সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরেই রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা হয়েছিল বলে জানা যায়।

রাত ১২টার দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েক হাজার শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে হামলা চালায়। এসময় ভিসি অফিস, রেজিস্ট্রার অফিস, প্রো-ভিসি অফিস, কনফারেন্স রুম, কম্পিউটার ল্যাব ও অ্যাকাউন্টস অফিসসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এছাড়া কমপক্ষে দশটি গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা চলে।

সোমবার সকালে দেখা যায়, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে। সংঘর্ষের পর বিরুলিয়া–মিরপুর ও বিরুলিয়া–আশুলিয়া সড়ক ভুতুরে রূপ নিয়েছে, বন্ধ রয়েছে যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।