নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, 8:39 PM
সাংবাদিক সুমন মন্ডলের কন্যা আফরিন জাহানের জন্মদিন উদযাপন
সাংবাদিক মোঃ সুমন মন্ডল ও মোছাঃ শিরিনা আক্তার দম্পতির প্রথম কন্যা সন্তান আফরিন জাহান সারার প্রথম শুভ জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।
২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর সুমন মন্ডল ও শিরিনা আক্তার দম্পতির কোলজুড়ে পৃথিবীতে আসে ফুটফুটে কন্যাশিশু আফরিন জাহান সারা। দেখতে দেখতে এক বছর পূর্ণ করে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ জীবনের দ্বিতীয় বছরে পদার্পণ করেছে ছোট্ট সারা।
প্রথম জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে কেক কেটে সারার জন্মদিন উদযাপন করা হয়। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ছোট্ট সারাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
জন্মদিন উপলক্ষে সারার বাবা-মা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
মহান আল্লাহ যেন আফরিন জাহান সারাকে নেক হায়াত দান করেন, সুস্থ ও সুন্দর জীবন দেন এবং ভবিষ্যতে একজন আদর্শ ও সফল মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন—এটাই পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা।