ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৩ নভেম্বর, ২০২৫,  1:46 AM

news image

আমার দেশের সাংবাদিক এম ইদ্রিস আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্বরে স্থানীয় জনতা, সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, শুক্রবার (১ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের সময় ইদ্রিস আলী তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় বহিরাগত একদল সন্ত্রাসী তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তার উপর নৃশংস হামলা চালায়। শারীরিকভাবে নির্যাতন করে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন সাবেক ইউপি মেম্বার আহাদ মিয়া, বিএনপি নেতা শামীম আহমেদ, জয়নাল আবেদিন টেনু, আব্দুর রহমান।

এটি একজন সাংবাদিকের উপর আক্রমণ নয় বরং সত্যকে গলা টিপে হত্যা করা। বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, ‘আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে স্থানীয় জনতা ও সাংবাদিক সমাজ আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

প্রতিবাদকারীরা বলেন, ‘আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। সাংবাদিক ইদ্রিস আলীর উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা— আমরা কোনোভাবেই তা মেনে নেব না।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন