ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

সাংবাদিকদের জন্য বিদেশে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

#

নিশাত শাহরিয়ার

৩০ মে, ২০২৬,  3:25 AM

news image

পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণ এবং বিদেশ সফরের সুযোগ সৃষ্টির জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য আগামী সপ্তাহ থেকেই উদ্যোগ নেওয়া হবে এবং লন্ডনের বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অভিজ্ঞতার আলোকে বিদেশে প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়ে ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গেও কথা হয়েছে।

শুক্রবার (২৯ মে) ময়মনসিংহের নান্দাইলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী 

বলেন, বিদেশে সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে ইতোমধ্যে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। প্রতি বছর বাংলাদেশ থেকে অন্তত ৪০-৫০ জন সাংবাদিককে বিদেশে প্রশিক্ষণে পাঠানোর বিষয়ে অনুরোধ করা হয়েছে। পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, অসত্য বা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো যাবে না। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে নীতিমালা তৈরি করা হচ্ছে।রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড রুখতে অনলাইন সংবাদপত্রের নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান তিনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন