ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে ভোলায় জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা উপস্থাপক নিশাত শাহরিয়ারকে কালো তালিকাভুক্ত করা আওয়ামী ফ্যাসিবাদীরা এখনো বহাল বাংলাদেশ বেতারে মিরপুর মাজার রোডে হোটেল ঈগলে স্পার নামে চলছে দেহ ব্যবসা ও ব্ল্যাক মেইলিং রাজধানীর ধানমন্ডি এলাকার বেসরকারি হাসপাতাল সমূহ সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যুতে এবি পার্টির গভীর শোক নারীকে অপহরণের চেষ্টায় অভিযুক্তদের ৩ জন গ্রেপ্তার বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ওপরে সশস্ত্র হামলা ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভোলা ভেদুরিয়া সিরাজ মাঝির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন বড়লেখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

#

মতিন গাজী (যশোর)

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  7:36 PM

news image

অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তাই সরকারের কোনো ত্রুটি থাকলে তা শুধরে দিতে গঠনমূলক সমালোচনা প্রয়োজন। ব্যক্তিগত বিরোধ বা সম্পর্কের অবনতির কারণে সরকার বা রাজনৈতিক সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, সরকারকে সহযোগিতা করা মানেই দেশের জনগণকে সহযোগিতা করা। সমালোচনা অবশ্যই থাকতে পারে, তবে তা হতে হবে দায়িত্বশীল ও ইতিবাচক—যাতে রাষ্ট্র ও সমাজ উপকৃত হয়। জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা খাতের আধুনিকায়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় একটি বিদেশি ভাষা—যেমন আরবি, জার্মান, চাইনিজ বা কোরিয়ান—শিক্ষার সুযোগ সৃষ্টির পরিকল্পনাও রয়েছে। নারী শিক্ষার প্রসারে সরকার স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের অবৈতনিক শিক্ষার বিষয়টি বিবেচনা করছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মোট ৯৪ জন উপকারভোগীর মধ্যে ২৭ লাখ টাকার অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

এর মধ্যে ২৯ জন সাংবাদিককে অনুদান এবং ৬৫ জন সাংবাদিক সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।