ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

সততা ও আন্তরিকতাই পারে দক্ষ প্রশাসন গড়তে

#

আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)

২৯ জুলাই, ২০২৬,  4:04 AM

news image

সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রশাসনের সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের কাঙ্খিত সেবা প্রদান করতে হবে। আপনাদের সততা নিষ্ঠা ও আন্তরিকতার দ্বারা একটি দক্ষ প্রশাসন গড়া সম্ভব। সাইবার সিকিউরিটির দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রত্যেকের কাজই হলো নিজে শিখতে হবে এবং জানতে হবে।

তিনি আরো বলেন, আলোচনায় যে সব সমস্যা উঠে এসেছে প্রতিবেদন আকারে পাঠালে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্হা গ্রহন করা হবে।গত ২৮ জুলাই মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি।।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি পলি রানী দেব, স্বাস্হ্য কর্মকর্তা ডা: আতিকুল গনি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, ইউপি চেয়ারম্যান আবজাল হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহসম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, ওসি তদন্ত আমিনুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম সুপ্রিয়া জম্মাদার, কৃষি অফিসার সুব্রত দেবনাথ, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সোহেল মোল্লা, নির্বাচন অফিসার নয়ন পুরকায়স্থ, মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর আগে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানা পরিদর্শন শেষে কর্মকর্তার সাথে মত বিনিময় করে কারখানার বর্তমান অবস্থার খবর নেন। তিনি ফেঞ্চুগঞ্জ থানা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ভূমি অফিসও পরিদর্শন করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন