ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্রীমঙ্গল থেকে আবারও ৫টি এয়ারগান উদ্ধার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  2:42 PM

news image

মৌলভীবাজারে অভিযান চালিয়ে ৫টি এয়াগান উদ্ধার করেছে র‌্যাব-৯। এর আগেও বিভিন্ন সময়ে মৌলভীবাজারের বিভিন্ন ঝোপঝাড় থেকে অনেক এয়ারগান উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

তারা জানায়, সোমবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ভূনবীর রাজপাড়া এলাকার বাঁশ বাগানের ভিতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে একটি জিডি দায়ের করে উদ্ধারকৃত এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন