ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

শ্রীমঙ্গলে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আটক

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৬ অক্টোবর, ২০২৫,  4:57 PM

news image

মৌলভীবাজারে শ্রীমঙ্গল থানার ওসির সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র)/ মহিবুর রহমান, এসআই (নিরস্ত্র)/সুজন কান্তি পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বুধবার ১৫ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলাধীন রাধানগর সাকিনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিআর ১০৩/২২ (কোতেয়ালী), সিআর ২৫৯/২১ (শ্রীমঙ্গল), সিআর ৫০৯/২২ (শ্রীমঙ্গল) এবং সিআর ৩৫৬/২১ (শ্রীমঙ্গল) এর ০৬(ছয়) মাসের বিনাশ্রম করাদন্ডে ও চেকে বর্নিত ৪ লক্ষ টাকার অর্থদন্ডে দন্ডিত রাধানগর গ্রামের বাসিন্দা মৃত ভুগুনাথ ভরের ছেলে আসামী সঞ্জয় ভর এবং সিআর ৪৬৭/২৫ (শ্রীমঙ্গল) এর মাজদিহি এলাকার বাসিন্দা লাল মিয়ার ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে আইনি প্রক্রিয়া মোতাবেক মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন