ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের বার্ষিক উপহার বিতরণ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৩ ডিসেম্বর, ২০২৫,  1:43 AM

news image

মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে শুক্রবার(১২ই ডিসেম্বর) সকাল ১১টায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া বিডি-০৪০৫(পিডিএ চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেস বিটারিয়ানের সিনড) এর উদ্যোগে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠান।

শিশুদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে প্রতিবছর এই অর্থবহ আয়োজন করে আসছে প্রকল্পটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্প সভাপতি ফিলা পতমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জনক দেববর্মা এবং প্রকল্প ব্যবস্থাপক লুকাস রংসাই। 

প্রধান অতিথির বক্তব্যে শাহেদা আক্তার বলেন,শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। অভিভাবকদের উচিত শিশুদের সঠিক পরিচর্যা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করা। তিনি প্রকল্পটির নিয়মিত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আয়োজক সংস্থা জানায়, প্রকল্পের আওতায় থাকা শিশুদের সারা বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক উন্নয়নমূলক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি শিশুর হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

উপহার বিতরণের পাশাপাশি শিশুদের জন্য পরিবেশিত হয় চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলে।

শিশুদের মুখে ফুটে ওঠা আনন্দের হাঁসি এবং উপস্থিত অতিথিদের উৎসাহ ব্যঞ্জক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে সফল ও স্মরণীয় এবং স্মৃতিময়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন