ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শ্রীমঙ্গলে রেলওয়ের যাত্রীসেবায় অনিয়ম প্রতিরোধে অভিযান

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৭ অক্টোবর, ২০২৫,  8:59 AM

news image

রেলওয়ে যাত্রীসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও অনিয়ম প্রতিরোধে শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (২৬শে অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) তানজিরুজ্জামান ও সঞ্জয় কুমার হাওলাদার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।

"এনআইডি যার, টিকিট তার" নীতির আওতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, স্টেশন মাস্টার মোঃ সাখাওয়াত হোসেন, রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।

অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডি তথ্য মিল না থাকায় মোট ২হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন,“স্টেশনে প্রবেশের সময় ও ট্রেনে উঠার পর যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কালোবাজারি প্রতিরোধে সম্ভব হবে।”

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক সঞ্জয় কুমার হাওলাদার জানান, “অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডি তথ্য না মেলায় মোট ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন