ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৩ আগস্ট, ২০২৬,  10:29 AM

news image

বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। একই সঙ্গে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬। শিশুস্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্তন্যদানকে উৎসাহিত করতে বিশ্বের ১৭০টির ও বেশি দেশে ১লা আগষ্ট থেকে ৭ই আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি উদযাপন করা হচ্ছে।

এ উপলক্ষে রোববার (২রা আগষ্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।

সভায় ডা. সিনথিয়া তাসমিন বলেন, শিশুর জীবন রক্ষা, সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। মায়ের দুধ শিশুর প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি গুণাগুণ উপাদান সরবরাহ করে, বিভিন্ন সংক্রমণ ও ডায়রিয়াসহ নানা রোগ থেকে সুরক্ষা দেয় এবং মা-শিশুর মধ্যে গভীর বন্ধন তৈরি করে। তিনি জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, গর্ভবতী ও নবজাতকের মায়েরা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন