ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুর প্রেসক্লাবের তিন সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদ

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০৬ নভেম্বর, ২০২৫,  5:33 PM

news image

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার এবং দপ্তর সম্পাদক ফরহাদ আলমের নামে হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সাংবাদিক মহল।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক এক যৌথ বিবৃতিতে বলেন, কোনো ধরনের তদন্ত ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁরা অবিলম্বে তিন সাংবাদিককে হয়রানি না করার এবং মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, যা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে জনৈক শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির জমি রেজিস্ট্রিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে উল্লিখিত তিন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। পরে একটি প্রভাবশালী মহলের প্ররোচনায় শাহাবুদ্দিনের মেয়ে বাদী হয়ে শ্রীপুর থানায় ওই তিন সাংবাদিকসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেন।

সাংবাদিক নেতারা বলেন, “এ ধরনের হয়রানিমূলক মামলা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে। প্রকৃত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন