ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্রীপুরে বাংলাদেশ ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির জৈনা বাজার শাখার শুভ উদ্বোধন

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০১ নভেম্বর, ২০২৫,  10:58 PM

news image

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে জৈনা বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় জৈনা বাজার মাষ্টারবাড়ি এলাকায় “সড়ক পরিবহন মালিক সমিতি স্কয়ার”-এ আনুষ্ঠানিকভাবে নতুন শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শাখার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় পরিবহন মালিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং যাত্রী সেবার মান আরও উন্নত হবে। পাশাপাশি পরিবহন সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানবাহন পরিচালনায় স্বচ্ছতা আনতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমিতির নেতৃবৃন্দ স্থানীয় পরিবহন মালিক ও চালকদের সঙ্গে মতবিনিময় করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন