ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্রীপুরে অবৈধ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও সিলগালা

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০২ এপ্রিল, ২০২৬,  1:54 AM

news image

‎গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অনুমোদনবিহীন হাসপাতালগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এসময় একটি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা এবং আরেকটি প্রতিষ্ঠান সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

‎সোমবার (৩০ মার্চ) বিকেলে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম।

‎অভিযানকালে ‘জহির ডায়াগনস্টিক চক্ষু এন্ড জেনারেল হাসপাতাল’-এ অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ফায়ার সার্ভিসের অনুমোদন না থাকা এবং বিভিন্ন ডায়াগনস্টিক যন্ত্রপাতিতে গুরুতর কারিগরি ত্রুটি পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত ত্রুটি সংশোধনের জন্য নির্দেশ দেওয়া হয়।

‎পরে ‘মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার’-এ অভিযান চালাতে গেলে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। এসময় ভ্রাম্যমাণ আদালত সেখানে কেবল একজন পরিচ্ছন্নতাকর্মীকে দেখতে পায়। পরে হাসপাতাল থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

‎অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালা মেনে পরিচালিত হতে হবে। অন্যথায় রোগীদের জন্য তা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

‎তিনি আরও জানান, মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক কর্তৃপক্ষের পালিয়ে যাওয়া তাদের অনিয়মেরই প্রমাণ। জনস্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং নিয়মিত তদারকি জোরদার করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন