ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্যামনগরে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

১৩ জানুয়ারি, ২০২৬,  6:27 PM

news image

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯:০০টায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া মৌজার ৯নং সোরা গ্রামের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ জন অংশগ্রহণকারীকে(১২ জন নারী ও ৬ জন পুরুষ) নিয়ে ১দিন ব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান একই দিনে বিকাল ৪:০০ টায় আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস।সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একই দপ্তরের ভিএফএ সুদীপ্ত বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “আমরা প্রাণীসম্পদ অধিদপ্তর শ্যামনগর উপজেলার সকল ইউনিয়নে জনগণকে মাংস, দুধ ও ডিম উৎপাদনে উদ্বুদ্ধ করে যাচ্ছি। এর পাশাপাশি ফেইথ ইন এ্যাকশন হাঁস-মুরগি পালন বিষয়ক যে প্রশিক্ষণের আয়োজন করেছে, সেজন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে বাড়িতে সঠিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন করে পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন