ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

৩১ ডিসেম্বর, ২০২৫,  12:19 AM

news image

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ২৮-৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে ২৫ জন অংশগ্রহণকারীকে(১৯ জন নারী ও ৬ জন পুরুষ) নিয়ে ফেইথ ইন এ্যাকশনের তৈরি মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি সেন্টারে ৩দিন ব্যাপী লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ৩০ ডিসেম্বর বিকাল ৪:০০ টায় মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: নজরুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান। উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।

ইউপি সদস্য বলেন, “ফেইথ ইন এ্যাকশন এই প্রশিক্ষণে সঠিক কৃষক বাছাই করেছে। এজন্য ফেইথ ইন এ্যাকশনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি চর্চা বৃদ্ধি করবেন বলে আমি প্রত্যাশা করি।”

উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “আমি ৮ বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু এমন প্রশিক্ষণ অন্যকোন সংস্থা করাননি। ফেইথ ইন এ্যাকশন এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

প্রধান অতিথি বলেন,“ ফেইথ ইন এ্যাকশন সঠিক মানুষ বাছাই করেছে। তারা কৃষি বিষয়ে যে ৩দিনের প্রশিক্ষণ আয়োজন করেছে তাতে গাবুরাতে কৃষিতে আরও সম্প্রসারণ ঘটবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি চর্চা বাড়াতে সকলের কাছে অনুরোধ করছি।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন