ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

০৭ জুন, ২০২৬,  1:06 AM

news image

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আয়োজনে এবং ফেইথ ইন অ্যাকশনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬জুন) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফেইথ ইন এ্যাকশনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় যুবসমাজ, সামাজিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি নীলডুমুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খেয়াঘাট এলাকায় এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় ইয়ুথ প্ল্যান বাংলাদেশের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ইসহাক আলী। প্রধান অতিথি বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষতির শিকার উপকূলীয় জনপদ। পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। তিনি বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের। তরুণদের এগিয়ে এসে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।”

সংগঠনের প্রতিনিধি ফয়সাল আহমেদ বলেন, “নদী, খাল ও জলাশয় রক্ষা না করলে উপকূলীয় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই পরিবেশ সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।”

ফেইথ ইন অ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য বলেন, “বিশ্ব পরিবেশ দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি মানুষকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দেয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল ইসলাম। তিনি পরিবেশ সংরক্ষণে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

পথসভা শেষে পরিবেশ রক্ষার শপথ গ্রহণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচার করা হয়। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন