ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

শ্যামনগরের গাবুরায় স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের মাঝে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

০৩ জুন, ২০২৬,  10:48 PM

news image

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের কার্যক্রম হিসেবে ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে বুধবার (৩ জুন) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল হালিম, উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, এনজিও ব্যক্তিত্ব মো: আ: রহিম, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।

উকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “ফেইথ ইন এ্যাকশন এর কাজ সম্পর্কে আগে আমার ধারণা ছিল না। পূর্বে তাদের ১৩৭ টি পানির ট্যাংক বিতরণ, ২০০ জনকে সবজি চষের জন্য বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ করা অনুষ্ঠানে থেকেছি।

তিনি বলেন, গাবুরা ইউনিয়নে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে দাওয়াত করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। উকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের নিকট অনুরোধ সকলে মিলে ফেইথ ইন এ্যাকশনের এই সুযোগটা যদি আমরা কাজে লাগাই তাহলে গাবুরার মানুষের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়বে।”

সন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন বলেন, “গাবুরাতে স্বাস্থ্য সেবার মান খারাপ। সেখানে মানুষ অসুস্থ হলে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দোলনায় করে নিতে হয় এবং পথেই মারা যায়। সেজন্য স্বাস্থ্য নিয়ে গাবুরাতে কাজ করা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন যে কার্যক্রম করছে তাতে স্বাস্থ্য স্বেচ্ছাসেবকরা যদি একটি পরিবারে স্বাস্থ্যসেবা দেন তাহলে একটি পরিবার সুস্থ থাকবে।”

প্রধান অতিথি বলেন, “ফেইথ ইন এ্যাকশনের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ সার্থক হবে, যদি আপনারা সঠিকভাবে কাজ করেন। আপনারা মানুষকে সেবা করার চেস্টা করবেন। ফেইথ ইন এ্যাকশন গাবুরাতে সফলভাবে কাজ করার চেস্টা করছে। তারা সফল হবে আপনাদের কাজের মাধ্যমে। সেজন্য সকলের কাছে অনুরোধ স্বাস্থ্য সেবার কাজ ভালো করে করার চেস্টা করবেন।”

উল্লেখ্য এই প্রকেল্পে ফেইথ ইন এ্যাকশন মোট ১৫টি ফাস্ট এইড বক্স, ১৫টি ছাতা, ১৫টি বিপি মেশিন, ৪টি নেবুলাইজার, ১৫টি পালস অক্সিমিটার, ১৫টি গ্লুকো মিটার, ১৫টি থার্মমিটারসহ ১৫ সেট সফট রোল, মেডি টেপ, গ্লোবস, ভায়োডিন, হেক্সিসল, কটন, ওর স্যালাইন, বার্ণ ক্রিম বিতরণ করেছে।