ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শিক্ষা সংস্কৃতি ক্রীড়ার মিলনমেলায় কালাইয়ে বর্ণালী উৎসব

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১৬ জানুয়ারি, ২০২৬,  2:58 AM

news image

শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয়ে আনন্দঘন পরিবেশে জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জে অবস্থিত রোকেয়া হায়দার মেমোরিয়াল একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘বর্ণালী’।

১৩ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলমান এই উৎসবে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটছে।

উৎসবের প্রথম দিন পিঠা উৎসব ও বিজ্ঞান মেলার মাধ্যমে আয়োজনের সূচনা হয়। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা ও সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। একইসঙ্গে পিঠা উৎসবে গ্রামীণ ঐতিহ্যের বাহারি পিঠার সমাহার উপস্থিত সবাইকে নিয়ে যায় লোকজ সংস্কৃতির আবহে।

দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দলগত চেতনার পরিচয় দেয়, যা পুরো মাঠকে করে তোলে প্রাণবন্ত।

আয়োজনের তৃতীয় ও শেষ দিনে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিন কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হবে এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়টি গুরুত্ব পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ কামরুল আলম। তিনি বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে এটি অত্যন্ত কার্যকর।”

উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন