ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বটিয়াঘাটায় সমাবেশ ও মানববন্ধন

#

ইমরান হোসেন (খুলনা)

১৭ অক্টোবর, ২০২৫,  12:48 AM

news image

খুলনা বটিয়াঘাটা প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠে শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৬ অক্টোবর ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ % উৎসব ভাতার দাবিতে ঢাকা প্রেসক্লাবের গত ১২-১০- ২০২৫ তারিখের শিক্ষক সমাবেশে হামলা ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি উপলক্ষে এ শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক সমাবেশ ও মানববন্ধন  বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।

‎প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহমান ও অরুন কুমার রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান তরফদার, আলাইপুর রাজবাধ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কৃষ্ণ পদ তরফদার।

এসময় আরও বক্তব্য রাখেন- প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়, সিনিয়র শিক্ষক আফজাল হোসেন, তনুজা কবিরাজ, আশীষ কুমার গাইন, প্রীতিশ কুমার সানা, সুদীপ্ত মণ্ডল, তাপসী মন্ডল, নমিতা মন্ডল, শর্মিষ্ঠা মোড়ল, আলামিন শিকদার, শ্রীকৃষ্ণ মন্ডল, মোঃ শাহিন আলম, প্রদীপ মন্ডল, আরও বক্তব্য রাখেন নবম শ্রেণীর শিক্ষার্থী মগ্ন হালদার, তাওছিব আলম ।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নেয়ার জোর দাবি জানান। উপস্থিত ছিলেন অভিভাবক আ: রসিদ সানা, মো: কবীর আকনসহ শিক্ষার্থী, শিক্ষকমন্ডলীসহ অভিভাবকবৃন্দ।

সমগ্র মানববন্ধন কর্মসূচি সফল বাস্তবায়ন ও তত্বাবধান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিষ কুমার বৈরাগী।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন