ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শাহজালাল লতিফিয়া ইবতেদায়ি মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৪ অক্টোবর, ২০২৫,  1:33 PM

news image

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার  ১নং রহিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার এর আয়োজনে জসমতপুর গ্রামে অবস্থিত শাহ জালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্টিত হয়। ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় শাহ জালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসা হল রুমে এ আয়োজন করা হয়।

শাহ জালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসার সভাপতি ও  ইউপি বুলবুল আহমেদ ওয়াতির এর সভাপতিত্বে হাফেজ সাহেল আহমদের  পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহমদনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দীক জিহাব, ১নং রহিমপুর ইউনিয়ন আল ইসলাহ এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোস্তাকিম আহমেদ, শাহজালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসার সুপার মাওলানা আনাছ আহমদ,

উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউনিয়ন তালামীযে ইসলামীয়ার সভাপতি রেদওয়ান আহমদ আকছার, ২নং পতন ঊষার ইউনিয়ন তালামীযে ইসলামীয়ার সহ সভাপতি আনছার আহমদ,জসমতপুর গ্রামের প্রবীন মুরব্বি আয়ুব আলী,পশ্চিম জসমতপুর জামে মসজিদের সভাপতি মো:রইছ মিয়া,৯নং ওয়ার্ড শাখা ১নং রহিমপুর ইউনিয়ন আল ইসলাহ সহ সভাপতি তাওহিদুল ইসলাম, উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক মাও: আব্দুর রকিব,রিয়াদ আহমদ প্রমুখ।এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন