ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন

#

তারেক রহমান (শাহজাদপুর)

০৩ অক্টোবর, ২০২৫,  1:14 AM

news image

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দুপুর থেকেই সিরাজগঞ্জের শাহজাদপুরে সারাদেশের নদী, পুকুর আর জলাশয়ে প্রতিমা বিসর্জন শুরু হয়।

এবার সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর শহরের করতোয়া নদীতে প্রায় ২০টি  প্রতিমা বিসর্জনের কাজ চলছে। বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে, আজ ভোর থেকেই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় দেখা যায়।

অঞ্জলির মাধ্যমে দেবীর কাছে রোগ, শোক, ক্লেশ থেকে মুক্তি প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীদের। অঞ্জলি শেষে দর্পণ ও ঘট বিসর্জনের মাধ্যমে দশমীর পূজার আচার শেষ হয়। এরপর দেবীকে বরণ করে সিঁদুর খেলায় মাতেন হিন্দু ধর্মালম্বীরা। এরপর শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন স্থলে নিয়ে যাওয়া হয়। ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখর ছিল পরিবেশ।

হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব। প্রতিমা নিমজ্জনের মাধ্যমে মর্ত্যে কণ্যারূপে আসা মা ফিরে যান কৈলাশে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন