ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

শার্শায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

০৪ ডিসেম্বর, ২০২৫,  11:31 PM

news image

 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় যশোরের শার্শায় দোয়া অনুষ্ঠান করেছে উপজেলার ডিহি, লক্ষণপুর ও নিজামপুর ইউনিয়ন বিএনপি। 

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে নিজামপুর  ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক মাঠ প্রাঙ্গনে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। দোয়া অনুষ্ঠানে আলেম-ওলামারা তার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এসময় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন